সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

পূজামণ্ডপের নিরাপত্তায় সারা দেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, এ বছর সারা দেশে প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটি সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

এতে আরও জানানো হয়, চলতি মাসের শুরু থেকে অল্প কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব ঘটনা মূলত ব্যক্তিগত দ্বন্দ্ব, স্থানীয় বিরোধ কিংবা সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ঘটেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য উল্লেখ করে পুলিশ সদর দপ্তর জানায়, ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নয়টি ঘটনায় তিনটিতে জিডি এবং ছয়টিতে মামলা হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ