সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

কারচুপি হলে সেই আসনের ভোট স্থগিত করা হবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোনো নির্বাচনি আসনের এক বা একাধিক কেন্দ্রে কারচুপি বা বিশৃঙ্খলার অভিযোগ উঠলে সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সিইসি জানান, এ ধরনের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসি ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আরপিও সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে আইনে পোস্টাল ব্যালটের বিধান থাকলেও তা কার্যকর ছিল না, বর্তমান কমিশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।

সিইসি জানান, পূর্বে নির্বাচনী দায়িত্বে থাকা অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। এবার প্রায় ১০ লাখ এ ধরনের মানুষও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সংলাপে অংশ নেওয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইসির ঘোষিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল সমাজ, নারী প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এক থেকে দেড় মাসের মধ্যেই এ সংলাপ শেষ হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ