শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

 ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলন করবে বাংলাদেশ ও তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে। এ সম্মেলনে শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন এবং যেসব দেশ নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক সেবাখাতে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি প্রদান করবে।

দুই দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে উভয়ে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য ভাগ করে নেওয়ার ব্যাপারে একমত হন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ