শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে সম্মেলনটি শুরু হবে। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের প্রধান লক্ষ্য হলো—রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক রাজনৈতিক সমর্থন জোগাড় করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো নিয়ে আলোচনা করা।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে। পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরা হবে এবং একটি পূর্ণাঙ্গ, উদ্ভাবনী, বাস্তবমুখী ও সময়সীমা নির্ধারিত পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব আসবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ