শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘কোরআন অবমাননাকারী ও পেছনের উস্কানিদাতাকে শাস্তির আওতায় আনতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক অবর্ণনীয় ধৃষ্টতায় কোরআন অবমাননার একটি ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। কোটি প্রাণে ক্ষোভের সৃষ্টি করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে যে, আপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আর কেউ এই ধরনের কাজে সাহস না করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষের ইতিহাস স্বভাব, চরিত্র ও মনস্তত্ত্বের কারণে এমন ভয়াবহ ধৃষ্টতা বাংলাদেশের কোনো শিক্ষার্থীর চূড়ান্ত অধঃপতনেও চিন্তা করা যায় না। কারণ ধর্ম আমাদের অবচেতনে গ্রোথিত।

মাওলানা ইউনুস আহমদ বলেন, সেই কারণে এর পেছনে কোনো দুরভিসন্ধি কাজ করছে বলে মনে হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার মানষে কোনো মহল এই ধরনের নোংরা ধৃষ্টতার পেছনে উস্কানি দিতে পারে। সরকারকে বলবো, সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর পেছনে কোনো চক্রান্তমূলক উস্কানী আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং থাকলে তাও আইনের আওতায় আনতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ