শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ত্রিপুরার হত্যার ঘটনায় বাংলাদেশের নিন্দা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, ‘অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

এই জঘন্য কাজকে মানবাধিকার এবং আইনের শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সব ব্যক্তি, তাদের জাতীয়তা নির্বিশেষে, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার হকদার। তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন।’

ঢাকা এই নিন্দনীয় ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের প্রতি এই ঘটনার তাৎক্ষণিক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ