শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এবার রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার (আরপিও)’-এ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারাও প্রয়োজন মনে করলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।’ 

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ