শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ বাকি ২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্বে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করতে পারবেন। এ আবেদন করার শেষ তারিখ ১০ নভেম্বর।

সম্প্রতি ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন

ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম-১৩ যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ৪ নভেম্বর নির্বাচন কমিশন সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার স্থানান্তরের আবেদনগুলো প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ফরম-১৩ পূরণ করে নিজ এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ