বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

খতমে নবুওয়ত মহাসম্মেলন আজ, ঢল নামবে লাখো তৌহিদি জনতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আজ শনিবার (১৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ মহাসম্মেলনে অংশ নিতে ইতোমধ্যেই বিদেশি মেহমানগণ রাজধানী ঢাকায় অবস্থান নিয়েছেন। মহাসম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ লাখো তৌহিদি জনতার ঢল নামবে এই মহাসম্মেলনে। 

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সোহরাওয়ার্দী উদ্যানে আজকের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বলেছেন, ঈমানি তাগিদেই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার বড় একটি কারণ হলো রাসূল (সা.) কে অবমাননা করা।

তিনি বলেন, মির্যা গোলাম আহমদ কাদিয়ানী অত্যন্ত জঘন্য পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। মির্যা গোলাম আহমদ কাদিয়ানি খতমে নবুওতের এই মৌলিক আকিদাকে অস্বীকার করে ১৯০১ সালে সরাসরি নবুওত দাবি করে বসে।

পীর সাহেব মধুপুর বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কাদিয়ানি সম্প্রদায় মিথ্যা নবীর দাবিদার, ওরা মুসলমানদের পরিচয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে।

জানা গেছে, খতমে নবুওয়ত নিয়ে কাজ করা তিনটি সংগঠন সম্মিলিতভাবে আজকের মহাসমাবেশের আয়োজন করেছে। এতে ভারত, পাকিস্তান, সৌদি আরব ও মিসরের গুরুত্বপূর্ণ মেহমানরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের শীর্ষ আলেমরা প্রায় সবাই উপস্থিত থাকবেন। সারাদেশ থেকেই আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল নামবে সোহরাওয়ার্দী উদ্যানে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ