বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুসলমানদের মৌলিক দাবি সংবিধানে প্রতিফলিত না হলে সেই সংবিধান মানা হবে না।

আজ শনিবার (১৫ নভেম্বর)  রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে  তিনি এ মন্তব্য করেন।

আল্লামা আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী মুহাম্মদ (সা.)-কে দেড় হাজার বছর আগে প্রেরণের মাধ্যমে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তাঁর পরে কোনো নবী বা রাসূল নেই—এটাই খতমে নবুওয়তের বিশ্বাস, আর এ বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না।

তিনি অভিযোগ করে বলেন, দেশে প্রচলিত রাজনীতির নেতারা সেক্যুলার রাজনীতির নামে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চান না। সেক্যুলার রাষ্ট্রের কাজ কি শুধু অমুসলিমদের স্বার্থ রক্ষা করা?

আব্বাসী আরও বলেন, দেশের প্রকৃত মালিক প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স ও ভ্যাটের টাকায় রাষ্ট্র চলে। সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে প্রতিফলিত না হয়, তবে সেই সংবিধানও আমরা মানি না, সেই সনদও মানি না।

তিনি খতমে নবুওয়তের আন্দোলনকে সবচেয়ে বড় জিহাদ উল্লেখ করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ