বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাদিয়ানী ইস্যুতে সংসদীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আল্লামা ওবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতমে নবুয়তের আকিদা কোরআন দ্বারা প্রমাণিত। তিনি বলেন, “আল্লাহ নিজেই বলেছেন রাসূলুল্লাহ ﷺ হলেন ‘খাতামুন নাবিয়্যিন’। তাই এই দৃঢ় ঘোষণা থাকা অবস্থায় নতুন কোনো নবীর দাবি গ্রহণযোগ্য নয়।”

ঢাকায় অনুষ্ঠিত খতমে নবুয়ত মহাসম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক (দামাত বারকাতুহু) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নবুওয়তের পর নতুন দাবিদাররা ইসলামী আকিদার বাইরে অবস্থান করে—এটি উম্মাহর সর্বসম্মত মত।”

খতমে নবুয়ত রক্ষার আন্দোলনকে ধারাবাহিক রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন থামবে না। আগামী সরকার যেই আসুক, সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিল পাশ না হওয়া পর্যন্ত দাবি অব্যাহত থাকবে।”

তিনি উল্লেখ করেন, “প্রয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচি, গণআন্দোলন ও জাতীয় দাবি হিসেবে বিষয়টি সামনে রাখা হবে, যতদিন না সংসদীয় সিদ্ধান্ত আসে।”

সম্মেলনে বক্তারা খতমে নবুয়তের আকিদা রক্ষায় সার্বিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ