বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

জোটবদ্ধ নির্বাচনে নিজ নিজ প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চেয়েছেন তিনি। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, তা অসাংবিধানিক ও মতপ্রকাশের পরিপন্থি। মূলত এই সংশোধনী আনা হয়েছে জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে বলেও অভিযোগ করেন তিনি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ