বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

এবার লটারিতে নির্বাচিত হলো ৫২৭ থানার ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশ সুপারের (এসপি) পর এবার দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) নির্বাচিত করা হলো লটারির মাধ্যমে। পুলিশ সদর দফর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। তবে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের চার থানায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ জন, এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ জন ওসিকে পদায়ন করা হয়েছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতর সূত্রে আরও জানা গেছে, সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭, মেট্রোপলিটন এলাকায় ১১০।

মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না। মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।

এর আগে গত ২৬ নভেম্বর সারাদেশের পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ