বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটা জানান ইসি সচিব।

আখতার আহমেদ জনান, তফসিলের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কোনও সিদ্ধান্ত হয়নি। কেউ তারিখ জানালে নানা হিসাব-নিকাশ করে নিজ ইচ্ছায় ও দায়িত্বে তারিখ জানাচ্ছেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

এদিকে, আগামী সংসদ নির্বাচনের তফসিল সংক্রান্ত বিষয়ে আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে ইসি।

এছাড়া, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে গতকাল বৃহস্পতিবার এই চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ