বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ ছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানিসহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ।

ট্রাইব্যুনালে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে হাজির করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ জুলাই শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্যপ্রদানের কথা রয়েছে।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) এ মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ