রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, ১৪ কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশের ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে, অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।

এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপকমিশনার, নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টার্সে, পিটিসি খুলনার পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কামান্ড্যান্ট,

ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে একই শাখায় ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে নৌপুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে পুলিশ অধিদফতরে (টিআর পদে) পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজাকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) পুলিশ সুপার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদফতরে (টিআর পদে) পুলিশ সুপার (সুপারনিউমারারি),

এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও রেলওয়ে পুলিশ সুপার সাইফুল হককে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে এ দুজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ