রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

হাদির জিন্দাবাদ’ এর শিল্পী আবু উবায়দার সব নাশিদ অনুষ্ঠান স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামী নাশিদ ‘হাদির জিন্দাবাদ’-এর শিল্পী আবু উবায়দা তাঁর সব ধরনের ইসলামিক নাশিদ অনুষ্ঠান আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে অনুষ্ঠান স্থগিতের পেছনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি শিল্পী।

ফেসবুক পোস্টে আবু উবায়দা লেখেন—
আজ থেকে আমার সব ইসলামিক নাশিদ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করলাম।
যাদের কাছ থেকে অনুষ্ঠান গ্রহণ করেছিলাম, তাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।

উল্লেখ্য, সম্প্রতি আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিকে কেন্দ্র করে নির্মিত নাশিদ ‘হাদির জিন্দাবাদ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গানটি অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষের হৃদয়ে স্থান করে নেয় এবং নাশিদপ্রেমীদের মাঝে তুমুল আলোচনার জন্ম দেয়। গানটির কথা লিখেছেন, কবি ও লেখক জিয়া হক।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ