রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ায় যৌথ মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে মহড়াটি কৈয়ার বিল ইউনিয়ন পর্যন্ত অগ্রসর হয়। পরে পুনরায় মডেল স্কুল অ্যান্ড কলেজে এসে মহড়া শেষ হয়।

মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় দেশবাসীকে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ