রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

কে হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী! জরিপে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের জনমতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে জনপ্রিয়তায় এককভাবে এগিয়ে রয়েছে বিএনপি। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’-এর সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে, ৪৭ শতাংশের বেশি মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এরপরেই রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যাকে পছন্দ করেছেন ২২ দশমিক ৫ শতাংশ মানুষ। এছাড়া ২ দশমিক ৭ শতাংশ মানুষ নাহিদ ইসলামকে এই পদে দেখতে চান এবং প্রায় ২২ দশমিক ২ শতাংশ ভোটার এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের একটি উল্লেখযোগ্য অংশ এবং আওয়ামী লীগের সমর্থকদের বড় একটি অংশ এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন। মূলত তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাজনৈতিক পরিস্থিতিতে সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।

চলতি বছর (২০২৬) ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৪ জেলার ৫ হাজার ১৪৭ জন নাগরিকের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভোটার উপস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরপেক্ষ নির্বাচনসহ ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জনগণের মতামত নেওয়া হয়। বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামক দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই টেলিফোন জরিপটি পরিচালিত হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ