রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

দেশকে বদলে দিতে হামদর্দ গ্রাজুয়েটদের প্রতি ধর্ম উপদেষ্টার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭৫৪ জন গ্রাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়েরটি আচার্য । এছাড়া সমাবর্তন আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই দেশ পরিচালনা করে, তারাই আগামীদিনের সমাজ ব্যবস্থার অন্যতম চাবিকাঠি। আপনারা লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজের সেবা করে যাবেন।

গ্রাজুয়েটদের প্রতি দেশকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের ৫৪ বছরের ইতিহাসে সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ভালো নয়। তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আপনার আজকের অবস্থানের পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের। একারণে পিতামাতার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। তিনি আরো বলেন, আপনার সামনের দিন কঠিন। দক্ষতা দিয়ে আপনাকে পথ করে নিতে হবে। তিনি গ্রাজুয়েটদেরকে সহনশীলতা, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।  

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম এ সমাবর্তন অনুষ্ঠানে বিজনেস অনুষদের ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ আশরাফুল হোসেনকে চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়। ফাউন্ডার গোল্ড মেডেল পেয়েছেন অধ্যাপক ড. কামরুন্নাহার হারুন পলিন। এছাড়া বিভিন্ন বিভাগের আটজন গ্রাজুয়েটকে  ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূইয়া ও 
উপাচার্য অধ্যাপক মোঃ মনজারুল আলম বক্তৃতা করেন।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ