বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

আওতা বহির্ভূত বেশ কিছু কাজ করছে অন্তর্বর্তী সরকার: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু কাজ করেছে যা তাদের আওতা বহির্ভূত বলেই বিবেচিত হয়। বিশেষ করে সবকটি বন্দরের তত্বাবধান বিদেশিদের হাতে তুলে দিয়েছে। শেষ পর্যন্ত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল কোনো প্রকার টেন্ডার কল ছাড়াই আরেকটি বিদেশি কোম্পানিকে লিজ দিতে উঠেপড়ে লেগেছে। এই টেন্ডারবিহীন লিজ বিগত লুটপাটের সরকারের অনুকরন বৈ কিছু নয়। যেখানে আর মাত্রসপ্তাহ খানেক পরই নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে সেখানে বন্দরে অচলাবস্থা সৃষ্টির পেছনে কোনো 'এজেন্ডা নেই 'নিশ্চিত করে কিছু বলার অবকাশ কোথায়?

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, এই সরকার শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রায় দেড়গুণ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়ে রেখে গেছে। এযেন নির্বাচিত সরকারের ওপর ইচ্ছাকৃতভাবে একটা দায়ভার চাপিয়ে দেওয়ার শামিল। অথচ তাদের আমলের দেড় বছরেও লুটপট কৃত ও বিদেশে পাচারকৃত কোনো অর্থ ফিরিয়ে আনতে পারেননি, যা ছিল তাদের প্রায়োরিটির অন্তর্ভুক্ত। উপরন্তু দেশের সার্বিক অর্থনৈতিক  অবস্থার উন্নতির পরিবর্তে তাদের আমলে অবনতি হয়েছে। সেখানে কিছু কিছু জায়গায় পরবর্তী সরকারের জন্য রাজনৈতিক সরকারের মত চ্যালেঞ্জিং পরিস্থিতি রেখে যাচ্ছেন। তাই নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়টি পরবর্তী সরকারের জন্য রেখে দিয়ে টার্মিনালের অচলাবস্থা দূরীকরণের জোর দাবি জানাচ্ছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ