রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

আজ থেকে দেওয়া হচ্ছে হজের ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হচ্ছে হজযাত্রীদের। পবিত্র হজের মৌসুম সামনে রেখে এ ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যগত শর্ত পর্যায়ক্রমে জানানো হবে।

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর। আগাম ভিসা কার্যক্রম শুরুর ফলে বিশ্বজুড়ে হজযাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের হজের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয় গেল ৮ জুন। সে-সময় থেকেই বিভিন্ন দেশের হজ অফিসগুলোকে পরিকল্পনার প্রাথমিক নথি ও দিকনির্দেশনা পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে পবিত্র মক্কা ও মদিনার তাঁবুসহ অন্যান্য আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়েছে।

আধুনিক ডিজিটাল ব্যবস্থার ফলে অফিসগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা ও সমন্বয়ের কাজ এগিয়ে নিতে পারছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ