সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬ সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার'

প্রথমবারের মতো দেশে নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতন ঘটেনি : প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথমবারের মতো নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

শফিকুল আলম বলেন, এবার এমন একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আর এবারই প্রথম এমন একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটা সফল, ঐতিহাসিক ও ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপদেষ্টারা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। সকলে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন।

‘‘প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটা একটা মহাসাফল্য। এটা বাংলাদেশে– মানে এর চেয়ে সুন্দর ইলেকশন, ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কি না সন্দেহ।’ এছাড়া হোম মিনিস্ট্রির যতগুলো প্রতিষ্ঠান আছে, ল-এনফোর্সিং এজেন্সি আছে– পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার –সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। সেনাবাহিনী খুব প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।’’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ