সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রমজানের বিদায়ী জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার (২০ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা মসজিদে আসেন। 

জুমার নামাজে ইমামতি ও খুতবা দেন খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা চোখের পানি ফেলে মহান রবের কাছ থেকে ক্ষমা ও অনুগ্রহ কামনা করেন। এসময় মুসল্লিদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দোয়ার পর দান-সদকা হিসেবে গরিব অসহায়দের হাতে অর্থ বিতরণ করেন মুসল্লিরা।  

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় মসজিদে নামাজে অংশ নিতে ছুটে আসেন মুসল্লিরা। দুপুর ১টার দিকে মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

অন্যান্য এলাকার মসজিদগুলোতেও নামাজের পর রমজানের মহত্ব, ঈদের দিন করণীয়, ফিতরা ও ঈদের নামাজ বিষয়ে খুতবায় আলোচনা করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ