বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

শহীদ মাওলানা ইদরিসের পরিবারের পাশে মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চারসদা সফর করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। বুধবার (৬ মে) সফরকালে তিনি সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া শায়খুল হাদিস মাওলানা ইদ্রিসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান মরহুম শায়খুল হাদিস মাওলানা ইদ্রিসের পুত্র, ভাইবৃন্দ, আত্মীয়-স্বজন ও ছাত্রদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। তিনি বলেন, আলেম সমাজের এ ধরনের ক্ষতি উম্মাহর জন্য গভীর বেদনার বিষয়।

সফরকালে মরহুম মাওলানা ইদ্রিসের সুযোগ্য পুত্র মাওলানা আনিস আহমদের পাগড়ি প্রদান অনুষ্ঠানও সম্পন্ন হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত ও উচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।

সফর শেষে জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমান স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

প্রসঙ্গত, মাওলান মুহাম্মদ ইদরিস গতকাল মঙ্গলবার (৫ মে) মাদরাসায় যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের নেতা এবং বিশিষ্ট আলেম ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ