বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

‘সারাদেশে খাল খননের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারাদেশে এই খাল খনন কার্যক্রমের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত করা হবে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে। সেসব বিষয় আমরা জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবিলা করব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আগামী ১৬ মে সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে প্রস্তাবিত ‘বিশ্ব খাল খনন’ কর্মসূচি উদ্বোধনের স্থান পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, ‘সারাদেশের খালগুলো খালের জায়গাতেই রয়েছে। কেউ যদি সেখানে অবৈধভাবে কোনো স্থাপনা গড়ে তোলে, তবে স্বাভাবিকভাবেই তাকে সেই স্থান ছেড়ে চলে যেতে হবে। বাকিটা আমরা আইনগতভাবে মোকাবিলা করব। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যমে আমরা একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা ছিল একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তাঁর জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের কয়েকটি স্থানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আবার অনেক জেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা এই কার্যক্রম শুরু করেছেন। একযোগে এই খাল খনন প্রক্রিয়ায় দেশে একটি জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ এর সুফল পাচ্ছে।’

মন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘ বছর এই খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। কোনো সরকারই এ ধরনের উদ্যোগ নেয়নি। ফলে অনেক জায়গায় খালের পাড়ের জমি দখল হয়েছে এবং খালের মধ্যে বর্জ্য ও আবর্জনার স্তূপ জমেছে। এগুলোকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য প্রদান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ