বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

কাতার ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থী নাঈমুল হকের অভূতপূর্ব কৃতিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কাতার ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাশে এক বাংলাদেশি গবেষককে দেখতে পেয়ে গর্ব ও আনন্দে ভাসছেন মধ্যপ্রাচ্যের ধনী দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। তিনি হলেন ড. হুসাইন মুহাম্মদ নাঈমুল হক, যিনি কাতার ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জন করেছেন।

গত ৪ মে ২০২৬ তারিখে কাতার ইউনিভাসিটির সমাবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। সমাবর্তনের মঞ্চে ড. নাঈমুল হকের এই অর্জন বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত হয়ে ওঠে।

শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে পিএইচডি সম্পন্ন করা ড. নাঈমুল হকের এই সাফল্যকে অনেকে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অর্জন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

ড. নাঈমুল হক তার অনুভূতি প্রকাশ করে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই অর্জন আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব হতো না। আমি আমার বাবা-মা, শিক্ষক, সুপারভাইজার, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের দোয়া ও সহযোগিতাই আমার এই সফলতার ভিত্তি।

তিনি আরও বলেন, এই ডিগ্রিকে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে ব্যবহারের একটি আমানত হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি তিনি জীবনের শেষ পর্যন্ত জ্ঞান অর্জনের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ড. হুসাইন নাঈমুল হকসহ সমাবর্তনে অংশ নেওয়া সকল বাংলাদেশি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের উজ্জ্বল প্রতিফলন, যা দেশের জন্যও গর্বের বিষয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ