মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের গ্র্যান্ড মুফতি ড. নাযির আইয়াদের সঙ্গে আজ সোমবার (২৯ জুন) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ থেকে সফররত একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দুই দেশের ধর্মীয় শিক্ষা, দাওয়াহ, ইফতা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের সদস্য নুরুল্লাহ বিন হাশেম জানান, গ্র্যান্ড মুফতির সঙ্গে সাক্ষাতের জন্য পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মিসরের দারুল ইফতা আল-মিসরিয়্যাহ কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশি প্রতিনিধি দলের ছয় সদস্য। প্রতিনিধি দলের সফরের সমন্বয় করেন তাদের মুদির শায়খ সানাউল্লাহ আজহারী। তার উদ্যোগে অল্প সময়ের মধ্যেই সাক্ষাতের সময় নির্ধারণ করা সম্ভব হয়।

দারুল ইফতায় পৌঁছানোর পর প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে গ্র্যান্ড মুফতি ড. নাযির আইয়াদ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও মিসরের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, দাওয়াহ কার্যক্রম, ফতোয়া প্রদান পদ্ধতি এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় গ্র্যান্ড মুফতি প্রতিনিধি দলের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা, উপদেশ ও নসিহত প্রদান করেন।

প্রতিনিধি দলের সদস্যরা এ সাক্ষাৎকে অত্যন্ত ফলপ্রসূ ও স্মরণীয় উল্লেখ করে বলেন, মিসরের প্রাজ্ঞ আলেমদের অভিজ্ঞতা ও পরামর্শ তাদের ভবিষ্যৎ দীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ