টানা ৬ দিনের বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।
গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।
এর আগে গত ১১ জুন বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করেন। এ সময় তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন।
আইও/