রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

জোট গঠনের পর বিভক্তি ও বিচ্ছিন্নতা অধিক ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী||

ইসলামি দলসমূহের মাঝে আজ যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সদ্ভাবনার আলো পরিলক্ষিত হচ্ছে, নিঃসন্দেহে তা এক আশাব্যঞ্জক ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যদিও পূর্ণাঙ্গ জোটের চিত্র এখনও দৃশ্যমান নয়, তবুও একটি কার্যকর ও ন্যূনতম সমঝোতার সম্ভাবনা আগামী নির্বাচনে বাস্তবতা পেতে পারে—এমন আশাবাদ পোষণ করা যায়।

জোট গঠন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ; তবে এর চেয়েও অধিক নিন্দনীয় ও ক্ষতিকর হলো—জোট গঠনের পর বিভক্তি ও বিচ্ছিন্নতা। সুতরাং, ভবিষ্যতের পথচলাকে সুদৃঢ় ও সুগঠিত করতে হলে চাই সুদূরপ্রসারী পরিকল্পনা, প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং একাগ্র নিষ্ঠা।

আর যদি আমাদের দেশে প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু হয়, তবে হয়তো এই ধরনের পূর্ব প্রস্তুতি ও রাজনৈতিক সমঝোতার রূপরেখা নতুন আঙ্গিকে পরিগণিত হবে।

অতএব, এখন সময়—ভ্রাতৃত্ব, দূরদৃষ্টি ও দায়িত্ববোধের মশাল হাতে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার; যেন দ্বীনের কল্যাণে একটি সুসংহত, দৃঢ় এবং স্থিতিশীল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করা যায়।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন। আমিন!

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট  

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ