রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

মিটফোর্ডের নির্মমতায় ভাষা হারিয়ে ফেলেছি : ডা. শফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যে হত্যার ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশে অবস্থানরত অবস্থায় মিটফোর্ডের এ নির্মম ঘটনা জেনে আমি ভাষা হারিয়ে ফেলেছি।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্যে দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হলো! তিনি মজলুম পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না— এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।

সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো— আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। তিনি আরও বলেন, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদের সব অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে। চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড এরই মধ্যে দেশজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ