রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

১৫ আগস্টকে ইস্যু বানিয়ে ফেলা হয়েছে : জাহেদ উর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের সব কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে। ১৫ আগস্ট বা অন্য কোনো ইস্যুতে তারা তাদের দলীয় ব্যানারে কোনো কিছু যদি করে এটা একটা ক্রিমিনাল অফেন্স এখনকার মতো। তাদের গ্রেপ্তার করা যাবে। অন্য যেকোনো কিছু করা যাবে।
 
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ধানমণ্ডি ৩২ নম্বরের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ৩২ নম্বরে পুলিশ ছিল এবং অন্যান্য দলের লোকজন, বিএনপির লোকজন ছিল, শিবির গেছে। ছাত্রলীগ মনে করে শিবিরকে পিটিয়ে দিয়েছে ছাত্রদল। এটা নিয়ে দুদলের ঝামেলা হয়েছে।

ছাত্রদলকে কে দায়িত্ব দিয়েছে এই কাজটা করার? আমরা ধরে নিলাম আওয়ামী লীগও যদি তার ব্যানার নিয়ে যেত, তাহলে এটা নিষিদ্ধ কাজ করেছে। ওটা ঠেকানোর দায় কি ছাত্রদল, ছাত্রশিবিরের বা অন্য কোনো ছাত্র সংগঠনের? 

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ যখন এই কাজটা করতো, এখন ওই ইতিহাস তো অনেকের কাছে শুধু এই জুলাই আগস্ট। ইতিহাসের বহু পুরনো পুরনো সিলসিলা আছে। যখন আওয়ামী লীগ এই লাঠিসোটা নিয়ে জনগণের নিরাপত্তার নামে ছাত্রলীগ যুবলীগ রাস্তা থাকতো আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি।

যদি কখনো কোনো পরিস্থিতি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে।
তিনি আরো বলেন, একজন রিকশাচালক গেছেন, একজন নারী তার হাসবেন্ডসহ গেছেন। একজন নারী একা গেছেন। তাদের ফুল দিতে দেওয়া হবে না। শোক প্রকাশ করতে দেওয়া হবে না।

এটা খুবই ভুল আচরণ হয়েছে। এগুলো বাড়াবাড়ি হয়েছে। এগুলো করে ১৫ আগস্ট একটা ইস্যু বানিয়ে ফেলা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ