রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী ফ্রন্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রোববার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব স.উ.ম আবদুস সামাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের সুফিবাদী জনতার প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামীকাল ২০ নভেম্বর থেকে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হবে।

ফরম বিতরণ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান এম এ মতিন।

নির্বাচন সুষ্ঠু হবে কি না সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। অতীতে নির্বাচনে কী হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই। ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি।

তিনি আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আবারও বৃহৎ দুই রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার আহ্বান জানাচ্ছি। দেশটা আমাদের। দেশের স্বার্থে এই ক্রান্তিলগ্নে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, প্রেসিডিয়াম মেম্বার আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মাঈনউদ্দীন, সৈয়দ মোজাফফর আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান কাজী মোবারক হোসেন ফরাজী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ