রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফাঁকা ময়মনসিংহ-৪, প্রার্থিতা চাননি রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করেছে ।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ২৮৯ আসনে প্রার্থিতা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তবে এবার মনোনয়ন চাননি জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। চুন্নু জানান, রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় পার্টি, ফাঁকা রাখা হয়েছে আসনটি।

এর আগে, দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান জি এম কাদেরের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে আসে। তবে শেষ পর্যন্ত মনোনয়ন নেননি রওশন এরশাদ।

এদিকে, রংপুর-৩ আসন থেকেও প্রার্থিতা চাননি বর্তমান সংসদ সদস্য সাদ এরশাদ। এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে জিএম কাদেরকে।

এর আগে, দুই দফায় পাঁচ দিনব্যাপী দলটির মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় বৃহস্পতিবার। দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। তার মধ্যে ২৮৯ আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় পার্টি। বাকি আসনগুলোর ব্যাপারে আগামী ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলটির মহাসচিব।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ