রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: ইসি আনিসুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের একান্ত বিষয়। তবে তারা যদি নির্বাচনে আসার ইচ্ছা করে তাহলে তফসিল পুনর্বিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনো বিদ্যমান, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার ও বান্দরবন জেলার নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় এ সভা  শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বার বার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ যদি নির্বাচনে আসার ক্ষেত্রে বাধা দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখনো পর্যন্ত কক্সবাজার ও বান্দরবনের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ মন্তব্য করে মো. আনিছুর রহমান আরও বলেন, প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সঙ্গে আলোচনা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সে বিষয়ে সিদ্ধান্ত প্রদানে বদ্ধপরিকর সংশ্লিষ্টরা।

নির্বাচনে এলে সব ধরনের সহযোগিতা পাবে বিএনপি: ইসি আলমগীর তিনি আরও বলেন, আজকে যেটা ঝুঁকি কাল সেটা নাও হতে পারে। নতুন এলাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা পর্যবেক্ষণ করে কোনটা অধিক, মাঝারি ও কম ঝুঁকিপূর্ণ তা নির্ধারণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ