রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চাইলে, জানাতে হবে ৩০ তারিখের আগে: ইসি আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চাইলে নির্বাচন কমিশনকে জানাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে । গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন, জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে  ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি এও বলেন, নির্বাচনে সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কোনো সমস্যা আছে কি না, তা জানতে এসেছি। গোপালগঞ্জ থেকে এই কার্যক্রম শুরু করেছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—সেই বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছি।

বিএনপি নির্বাচনে আসতে চাইলে ৩০ নভেম্বরের আগে নির্বাচন কমিশনকে জানাতে হবে। তাহলে সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে। নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে মিডিয়াবান্ধব নীতিমালা করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আরো বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশনের প্রতি বিদেশি কোনো চাপ নেই, তবে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য জানতে চেয়েছে। আমরা তা জানিয়ে দিয়েছি। নির্বাচন কমিশনের ওপর অভ্যন্তরীণ কোনো চাপও নাই বরং নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে অন্যদের চাপ দিচ্ছে।

এ সময় জেলা প্রশাসক মো. নিজাম উদ্দীন আহাম্মদ ও পুলিশ সুপার মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ