মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

নির্বাচন কমিশনের শোকজ বিষয়ে যা বললেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) অনুসন্ধান কমিটি মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে । এ সংক্রান্ত এক চিঠিতে সাকিব আগামীকাল শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ইসির ওই চিঠি প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি বলেছেন, শোকজের বিষয়ে শুনেছেন।

তবে চিঠির কপি এখনো হাতে পাননি। চিঠি পড়ে এ বিষয়ে লিখিত জবাব দেবেন।
আজ বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে ওই চিঠি পাঠান অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান গতকাল বুধবার ঢাকা থেকে মাগুরা আসার পথে কামারখালী এলাকায় শোডাউন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন।

এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০১৮ এর লঙ্ঘন করেছেন। এর পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানকে আগামাীকাল শুক্রবার বিকেল ৩টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে। 
এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজের বেঞ্চ সহকারী ফেরদৌস আলম বলেন, বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে হাজির হতে চিঠিটি ইস্যু করা হয়েছে।

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ