মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

‘বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়’ কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়–এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শাজাহান ওমরের মতো অনেকেই ভেতরে ভেতরে বলছেন জীবনেও আর বিএনপি করবো না। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়। প্রার্থী স্বতন্ত্র হোক বা দল মনোনীত হোক- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন,
সরকার এখন রুটিন ওয়ার্ক করবে, কমিশনের ব্যবস্থা আমাদের বিরুদ্ধে গেলেও তাকে আওয়ামী লীগ সাধুবাদ জানাবে। নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন।
 

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন নিয়ে এখন থেকে কোথাও কোনো সংঘাত বা সংঘর্ষ হলে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে এবং আওয়ামী লীগ তা মেনে চলবে।’

বিএনপির ভুল নীতির জন্য দলটির নেতাদের দায়ী করে তিনি বলেন,
বিএনপির কর্মীরা হতাশ। তারা আওয়ামী লীগের প্রতি না, তাদের নেতাদের প্রতিই হতাশ। কারণ বিএনপি নিজেরাই ভুল নীতি নিয়েছে। এ জন্য আজ নিজেরাই বিভক্ত হয়ে গেছে।
 

কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয় বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপির চলমান একদফা দাবি গভীর গর্তে পড়ে গেছে। তাদের আন্দোলন ভুলের চোরাবালিততে আটকে গেছে। এখন যত চেষ্টাই করুক লাভ নেই। বিএনপি আর আন্দোলন করতে পারবে না। 

 

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ