বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

বিএনপি ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে: ড. মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনে আমাদের সবার সামনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। বিএনপি এখন নানা ফন্দিফিকির করে ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। অবরোধ অসহযোগের নামে অপরাজনীতি করছে।  
শুক্রবার সিলেটের বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার দলমত ঊর্ধ্বে সবার জন্য সেবা, উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকার দারিদ্র বিমোচনের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে। তাই বিএনপির জ্বালাও-পোড়াও মানুষ হত্যার রাজনীতিকে জনগণ প্রত্যাখান করবে।

রাত ৮ টায় সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন ড. মোমেন। ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, আব্দুল আজিজ জুনেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এ মতিন ও সাইফুল আলম কায়েস।  

পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ নগরীর সওদাগরটুলা যুব সমাজ আয়োজিত সভায় যান। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ