রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই ঢাকাসহ বিভাগীয় শহরে জনসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে দলটির স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

শান্তিপূর্ণ এ সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিতে আশপাশের জেলার নেতাদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে। স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে ঢাকা ছাড়াও ৯ সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশের নীতিগত সিদ্ধান্ত হয়।

এজন্য শুক্রবার সব সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে ভার্চুয়াল সভা করে স্থায়ী কমিটির দুই নেতা। এতে সব ধরনের প্রস্তুতি নিতে নেতাদের দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিভাগওয়ারি জেলাগুলোর সঙ্গে ধারাবাহিক এই বৈঠকে সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও অংশ নেন। সূত্রমতে, বৈঠকে জেলার নেতাদের সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী জমায়েতের নির্দেশনা দেওয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ৩০ জানুয়ারি। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে।

রাজশাহী দিয়ে শুরু করার কথা রয়েছে। ৩০ জানুয়ারির আগে অন্তত চার থেকে পাঁচ বিভাগে সমাবেশ হতে পারে। আজ-কালের মধ্যেই তারিখ চূড়ান্ত করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ