শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) মহানগর, থানা, জেলা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করে।

এর আগে বেলা দুইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসেন দলটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল কালো পতাকা, ব্যানার, ফেস্টুন। জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তি নানা স্লোগান দেন।

দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন ইউনিট এসব মিছিল নিয়ে আসে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নয়াপল্টন এলাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ