শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন কোনো প্রতিনিধিদল বাংলাদেশে এলেই বিএনপি নালিশে ব্যস্ত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমার কাছে অবাক লাগে, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে যাননি। তবে মার্কিন প্রতিনিধিদল দেশে আসায় লাঠি ভর করে ঠিকই গেছেন। তাদের কাছে গেছেন নালিশ করতে। নালিশ করা তাদের রাজনীতি পুরনো অভ্যাস। 

তিনি বলেন, নালিশ করবে জনগণের কাছে। জনগণের কাছে নালিশ করার চাইতে বিদেশিদের কাছে নালিশ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

নির্বাচনে অংশ না নেওয়ায় খেসারত বিএনপিকে দিতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে সফল হতে পারেনি, নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে, তারা অচিরেই টের পাবে তারা নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে। এজন্য বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ