রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৪-২৫ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীনকে শপথ পাঠ করান খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

এরপূর্বে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও অভিভাবক পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম সাদ। 

সমাপনী অধিবেশনে বিদায়ী অভিব্যক্তি বর্ণনা করেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ। এসময় বিগত সেশনের প্রতিনিধি পরিষদের সদস্যদের মধ্য হতে ছাত্রত্ব সমাপ্তকারী ৬ জনকে যুব মজলিসের নেযামুল আ'মাল প্রদানের মাধ্যমে যুব মজলিসে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠান শেষে শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

উপস্থিত ছিলেন, যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিকুল ইসলাম, অভিভাবক পরিষদ সদস্য  ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ শাকির, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাকির হুসাইন ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোশাররফ হুসাইন লাবীব প্রমখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ