রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চিকিৎসা নিতে সিঙ্গাপুর  গেলেন বড় দুই দলের সাধারণ সম্পাদক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সাকলাইন আতিক: চিকিৎসা নিতে সিঙ্গাপুর  গেলেন বড় দুই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৩ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এদিকে, ওবায়দুল কাদেরের পর এবার চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল

জানা গেছে, সোমবার (৪ মার্চ) সকাল ৮টার ফ্লাইটে তার সস্ত্রীক ঢাকা ত্যাগ করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, রোববার সকালের ফ্লাইটে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২৯ অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল। দুদিন পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসা থেকে চিকিৎসা নেন তিনি। কারামুক্তির পর থেকেই সংবাদমাধ্যম এড়িয়ে চলছেন ফখরুল। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া সংবাদ সম্মেলন কিংবা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ