রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাষ্ট্র চালানো অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করা উচিত: বঙ্গবীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সরকার ভালো চলছে না। কারো কোনো দায়িত্ববোধ নেই।

যারা রাষ্ট্র চালায়, তাদের অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত।

বুধবার (৬ মার্চ) দুপুরে সখিপুরে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে মারধরের শিকার এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে, আর যাদের বিত্ত আছে, ওরা খেজুর খাবে, ওরা মুরগীর রান খাবে। এ অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারিনি।

এর আগে কাদের সিদ্দিকী বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিচারের দাবিতে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ