শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার মামলায় ৫ আইনজীবী গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

হাইকোর্টে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। এই মামলার এজহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- এজাহারভুক্ত ৫ নম্বর আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি অ্যাডভোকেট তুষার, ১১ নম্বর আসামি অ্যাডভোকেট তরিকুল, ৮ নম্বর আসামি অ্যাডভোকেট সুমন ও ৬ নম্বর আসামি অ্যাডভোকেট উসমান।

আজ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোড ডিবির কার্যালয় ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।

হারুন-অর-রশীদ বলেন, যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের উর্দ্ধে নয়। শাহবাগ থানায় মামলা হওয়ার পরে ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সুপ্রিম কোর্ট এলাকায় মারামারির ঘটনা ঘটায়, মানুষের ওপর হামলা করে। মারামারির ঘটনায় মামলা হয়েছে। এরপর শুক্রবার রাতে রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকা থেকে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মারামারির ঘটনায় জড়িতরা কে কোন দল করেন, সেটা বিবেচ্য বিষয় নয়। যারা অপরাধ করেছে, যাদের নামে মামলা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ