সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

বিগত সরকার দেশের মালিক হয়ে লুটপাট করেছে : জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

‘বিগত সরকার দেশের উন্নয়নের কথা বলে জনগণের সেবক হতে গিয়ে নিজেরাই দেশের মালিক হয়ে লুটপাট ও দুর্নীতি করেছে।’ শনিবার দুপুরে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। নড়াইল জেলা জামায়াতে ইসলামী এ পথসভার আয়োজন করে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই।

ডা. শফিকুর রহমান আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোন ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী হিসেবে পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবেন।

পথসভায় আরো উপস্থিত ছিলেন- নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌর আমির মাস্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ