রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভারতের সঙ্গে কোনো অন্যায় আপস নয়: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সঙ্গে কোনো অন্যায় আপস হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপস, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক—বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা।

তিনি বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপস হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার, তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ