সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

সার্বভৌমত্ব রক্ষায় মাওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে সব স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ও দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা মরহুম মওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে স্মরণীয়।

বুধবার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণ মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ এবং সাহসী ভূমিকা আমাদের চিরদিন শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ-সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে না।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্লান্তভাবে। তিনি নিপীড়িত-নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় থেকেছেন আপোষহীন নেতৃত্বের ভূমিকায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে, মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। সূত্র : বাসস

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ