রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, আরও সুদৃঢ় হবে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। খেলাফত মজলিস এক সময় বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। পরবর্তীতে ২০২১ সালের ১ অক্টোবর তৎকালীন সরকারের চাপে বেরিয়ে যায়।

সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের মতের মিল আছে, তারা জোট করে একত্রে রাজনীতি করতেই পারেন। জোট করা রাজনৈতিক অধিকার, এটা নিয়ে বিএনপি চিন্তিত নয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ বাকি আছে। এবার গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের নেতা আমিনুল ইসলাম ফিরোজ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ